মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইলের গোপালপুর উপজেলা এবং পৌর শাখা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আহমেদ আজম ও সদস্য সচিব মাহমুদুল হক ছানু নতুন এ কমিটি অনুমোদন দেন।
গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলকে আহ্বায়ক, কাজী লিয়াকতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এছাড়া একই দিনে গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. খালিদ হাসান উত্থানকে আহ্বায়ক, ইবনে খালিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়াকে সদস্য সচিব করে মোট ১৮ সদস্য বিশিষ্ট পৌর শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।