মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ এপ্রিল, ২০২২
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে সুমন কর্মকার নামে একজনের লাশ ভেসে আসলে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন।  বুধবার (৬ এপ্রিল,২২ ইং) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুচর পাড়া ও লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি স্থান মাতামুহুরী নদী দিয়ে ভেসে আসার সময় লাশটি দেখে উদ্ধার করে পুলিশ ও লোকজন।
সে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল পাড়ার মৃত সুরেশ কর্মকার ও ঝুনু কর্মকার এর ছেলে। সে পেশায় একজন টমটম চালক।
নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (০৪ এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে বলে, সে তার বন্ধুর বাড়িতে যাবে এবং রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল।
লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি৷ বিষয়টি দুঃখজনক।
পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটির তদন্তে সিআইডির একটি টিম আসছে।
সেক্ষেত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।