মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে বাসন্তী পুজা ঘিরে  চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ এপ্রিল, ২০২২
নীলফামারীর ডোমারে হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পুঁজা ও প্রতিমা তৈরির মাটি লাগানো,ডেকোরেশন এর কাজ প্রায় শেষ প্রান্তে।
উপজেলা হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে কালীতলা হরিমন্দির প্রাঙ্গনে প্রতি বৎসরের ন্যায় ১৪ তম বাসন্তী পুজা সফল করতে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে হংসরাজ কালীতলা বাসন্তী পুজা উদযাপন কমিটি।সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিমার গায়ে মাটি লাগানো প্রায় শেষ পর্যায়ে, মন্ডবে চলছে গেটের ডেকোরেশন,লাইটিং ও অতিথিদের নিমন্ত্রণ কার্ড বিতরণ চলছে জোরে শোরেই।কথা হলে আয়োজক কমিটির সমন্বয়ক সুজন চন্দ্র রায় (সজীব)ও পুরোহিত পরিতোষ চক্রবর্তী জানান চৈত্রী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আগামী ৭ই এপ্রিল বৃহস্পতিবার বাসন্তী পুজা শুরু হবে,পরবর্তীতে সপ্তমী, অষ্টমী, নবমী, ১১ এপ্রিল সোমবার দশমীতে পুজার সমাপ্তি ঘটবে।মানুষের মঙ্গল কামনায় এ পুজাকরে হিন্দু সম্প্রদায়,বাসন্তী পুজা হলো হিন্দু ধর্মাবল্বীদের কল্যানার্থে এক মাত্র পুজা(আর দুর্গাপুজা হলো অকাল পুজা)।ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদের আহব্বায়ক রামচন্দ্র বর্মন এর সাথে কথা হলে জানান ডিজে গান পরিহার করে ধর্মে রিতি ও নিয়ম শৃঙ্খলা মেনেই নিজ নিজ স্থানের কমিটিকে বাসন্তী পুজা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানার সাথে পুজা বিষয়ে কথা হলে বলেন পূজা পালন করা হলো হিন্দু সম্প্রদায়ের নাগরিক অধিকার,তাদের ধর্ম সফল ভাবে পালন করতে আমার স্থানীয় প্রশাসন সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।