মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ এপ্রিল, ২০২২
ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না, কোন কারণ ব্যতিরেকে হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না। তাছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করতে পারবেনা। কারও বিরুদ্ধে চাঁদাবাজিরর কোন প্রকার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার (৬ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আয়োজনে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশ কর্তৃক কোন প্রকার চাঁদাবাজি  করা হয় না। রমজান মাস উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মহাসড়কে পন্যবাহী গাড়ী মহাসড়কে থামায় না এবং কোন প্রকার চাঁদা আদায় করে না বলে সাংবাদিকদের অবহিত করেন। তিনি সাংবাদিকদের আরও জানান, নান্দাইল হাইওয়ে থানা পুলিশ এই থানা থেকে মাসিক কোন প্রকার টোকেন বানিজ্যের সাথে জড়িত নয় বলে উল্লেখ্য করেন। এসময় সংবাদ সম্মেলনে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সেক্রেটারী মঞ্জুরুল হক মঞ্জু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, ইনকিলাব প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রমজান আলী সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।