মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে আইনজীবীকে শ্লীলতাহানি, চাঁদা দাবি ল অফিস ভাঙচুর

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ এপ্রিল, ২০২২
নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া  মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল চেম্বার   ভাংচুরসহ  লাঞ্চিত  করার অভিযোগে বাদি হয়ে  আদালতে মামলা করেছেন  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম) ।
শুক্রবার ( ৪ মার্চ )  বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  কে নিজ ল চেম্বারের সামনে মটর সাইকেল  থামিয়ে লাঞ্চিত  করে,  টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে  ভাঙচুর চালায়।  বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন  মামলা নং – পি- ২৭/২২।
আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  জানান, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস,জামিনি চন্দ্র রায়, সহ আরো কয়েক জন  মিলে ল চেম্বার  ভাঙচুর করে।
এই ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামি গন যে ধরনের অপরাধ সংগঠিত করেছে  তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য  উদ্বেগ প্রকাশ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।