মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ এপ্রিল, ২০২২
নওগাঁর সাপাহারে ‘দিনব্যাপী’ স্বাদু পানির ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুক্তা চাষ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। প্রশিক্ষণে উপজেলা জবই বিল এলাকার ২০ জন নারী-পুরুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, মুক্তা পৃথিবী খ্যাত একটি মূল্যবান রত্ন এবং আভিজাত্যের প্রতীক যা শুধুমাত্র জীবিত ঝিনুকের দেহে পাওয়া যায়। বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর অলংকার তৈরি করা ছাড়াও মুক্তার আরো অনেক ব্যবহার রয়েছে। মুক্তা চূর্ণ বিভিন্ন ঔষধের কাঁচামাল হিসেবে এবং প্রসাধন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া শৌখিন দ্রব্যাদি তৈরিসহ আরো অনেক কাজে মুক্তার ব্যবহার রয়েছে।
বাংলাদেশের উষ্ণ আবহাওয়া ঝিনুক চাষ ও মুক্তা উৎপাদনের জন্য অনুকূল হওয়ায় সহজেই মাছের সাথে একত্রে মুক্তা চাষ করা। প্রশিক্ষণে মনোযোগী হওয়া এবং মুক্তা চাষে সকলের সফলতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরদার,উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই)সাম মোহাম্মদ প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।