মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে আগুনে পোড়া পরিবারকে ত্রান দিলেন সাবেক চেয়ারম্যান এলিন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ এপ্রিল, ২০২২
ঝালকাঠির বিনয়কাঠিতে আগুনে পোড়া পরিবারকে ত্রান দিলেন বিনয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন। জানা যায়, ঝালকাঠি  সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে ২০০৪ সালে বিএনপি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কল্যানকাঠী আবাসন প্রকল্পের ১নং ব্যারাকে ১০ টি ঘর গত ২০ মার্চ তারিখে আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাও হতদরিদ্র পরিবারের সদস্যদের গতকাল বিকেল ৫ ঘটিকায় বিএনপির পক্ষ থেকে সরদার এনামুল হক এলিন এর নেতৃত্বে  প্রতি পরিবার কে এাণ সহায়তা করেন। এতে প্রতি পরিবারকে ১৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি ছোলাবুড,১ কেজি চিড়া,১ কেজি মুড়ি প্রদান করা হয়েছে। এছাড়া সুগন্ধিয়া স্কুলের পূর্ব পাশে রত্তন মার্কেটে অগ্নিকাণ্ডে ৩১মার্চ পুড়ে যাওয়া দোকান মালিক বাদশা হাওলাদারকে এাণ দেওয়া হয়। এ সময় বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তকদীর হোসেন সরদার এনামুল হক এলিনের সাথে ত্রান বিতরণের সময় সার্বক্ষণিক উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।