টাংগাইলের নাগরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুর রহমান জামে মসজিদ এর পেশ ইমাম ও দুয়াজানী নিবাসী মো.শাহজাহান মিয়ার একমাত্র সন্তান হাফেজ আব্দুল রহমান(জুয়েল)(২৬) ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রবিবার(০৩ এপ্রিল ২০২২ খ্রি) সকাল ৯.১০ টায় দুয়াজানী নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। তিনি জন্ডিস সহ নানান জঠিল রোগে আক্রান্ত ছিলেন। মরুহুমের সহধর্মিণী, নবজাতক ছেলে, মা বাবা সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে হাফেজ আব্দুল রহমান জুয়েল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার একঝাঁক বন্ধু হাফেজ ও মাওলানা সহ নাগরপুরের সর্বস্তরের জনগণ।
মরহুমেরর জানাযা নামায বেলা ২.৩০ মিনিটে দুয়াজানী মাঠে অনুষ্ঠিত হয় তারপর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন মরহুমকে জান্নাত নসিব করেন, আমিন।
#চলনবিলের আলো / আপন