মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আ’লীগ নেতা হিমু’র সাথে নাগরপুরের কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁয় বরেণ্য এই রাজনীতিবিদ নাগরপুরের সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এছাড়াও নাগরপুর উপজেলার বর্তমান রাজনৈতিক পরিবেশ, সামাজিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আলোচনা করেন।
এসময় তারেক শামস খান হিমু বলেন, প্রথমেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সবসময় আপনাদের পাশে আছি। এছাড়াও তিনি ভবিষ্যৎতে নাগরপুরে সাংবাদিকতার উন্নয়নের চেষ্টায় সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক এই বাংলা প্রতিনিধি আবদুল্লাহ খিজির, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আজিজুল হক, দৈনিক নবচেতনা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আশরাফুল বাবু, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মহিদুল ইসলাম রাশেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ডা. এম এ মান্নান, দৈনিক এই আমার দেশ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক দেশ সেবা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ইউসুফ হোসেন লেনিন, সাপ্তাহিক লোকধারা প্রতিনিধি গোপাল সরকার, সাপ্তাহিক মুক্তির ডাক প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমূখ।
#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।