মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ এপ্রিল, ২০২২

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে শনিবার (২ এপ্রিল) ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপ পরিচালক শাহ পার পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা নিলু, সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল ফয়সাল, শিক্ষক মেশকাত আরা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, “প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তাদেরকে ভালবেসে পরিচর্যা করে সম্পদে পরিণত করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী সর্বক্ষেত্রে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। প্রতিবন্ধীদের বাদ দিয়ে রাষ্ট্র বা সমাজ গড়ে উঠতে পারে না। পৃথিবীর বিভিন্ন কাজে অবদান রেখেছে প্রতিবন্ধীরা।”

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।