মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় ৭জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ এপ্রিল, ২০২২

যশোরের বেনাপোল স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ৭জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৯ মার্চ মঙ্গলবার সকালে স্থলবন্দর দখলকে কেন্দ্র শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক বোমা বিস্ফোরণে ১০ জন আহত হয়। পরের দিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে  দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে এবং সিসিটিভি ফুটেজ দেখে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ শনিবার সকালে অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন,বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী, ভবেরবেড় গ্রামের মৃত ইস্রাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন এবং দিঘীরপাড় গ্রামের মৃত খালেকের ছেলে ইফতেখার রনি।

আজ দুপুরে গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।