মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মায়ের বকুনীর কারনে মেডিকেল পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মায়ের ইচ্ছানুযায়ি মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার আশংকায় শিক্ষিকা মায়ের বকুনীর কারণে ভর্তি পরিক্ষার আগের দিন ৩১ মার্চ মেধাবী শিক্ষার্থী লিপি মন্ডল ফ্যানের সাথে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শিক্ষার্থী লিপি মন্ডল বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের সুভাশু ওরফে পংকজ মন্ডল এবং ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষিকা মলিনা মন্ডলের মেয়ে। লিপি এসএসসি ও এইচএসসি পরিক্ষায় গোল্ডেল জিপিয়ে-৫ পেয়ে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
বৃহস্পতিবার ৩১মার্চ সকালে সাড়ে সাতটার দিকে তেজগাঁও থানার মনিপুরি পাড়ার ৬নং গেটের ভাড়াটিয়া বাসায় থেকে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ঢাকা তেজগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-০৫, ৩১-০৩-২০২২ইং।
লিপির বাবা সুভাংশু মন্ডল জানান- মেডিকেলে ভর্তির প্রস্তুতির জন্য তিন মাস আগে তেজগাঁও থানার মনিপুরি পাড়ার ৬নং গেটের ১৪৪ঊ.অ বাড়ির চার তলায় দুটি রুম ভাড়া নেয় তারা। ওই বাসায় পড়াশুনা করছিলো লিপি। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাতটায় তিনি ডিম আনতে বের হয়ে ফিরে দেখেন ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লিপির মামা কালাচাঁদ মজুমদার জানান, ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরী¶া দিত লিপি। লিপির মা তাকে ভর্তি পরীক্ষায় চান্স পাবার জন্য খব বেশী চাপ দিত। লিপির প্রস্তুতি হয়তো ভাল না হওয়ায় ভর্তি পরিক্ষা দিতে অনিহা প্রকাশ করলে লিপির পরিবারের লোকজন চাপ প্রয়োগ করলে লিপি আত্মহত্যা করে। বৃহস্পতিবার রাতেই লিপির লাশ গ্রামের বাড়িতে পৌছলে ওই রাতেই তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।