মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় অসহায় ভ্যান চালককে মটর ভ্যান দিলেন উদ্ভাবক মিজান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নজরুল ইসলাম নামে অসহায় এক ভ্যান চালককে ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।

শুক্রবার (১ এপ্রিল) বিকালে নজরুল ইসলামের হাতে ভ্যানের চাবি হাতে তুলে দেন তিনি।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে গত ১ মার্চ সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার সামনে থেকে নজরুল ইসলামের মোটর চালিত ভ্যান চুরি হয়ে যায়।

উপার্জনের একমাত্র অবলম্বন মটর ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েন অসহায় নজরুল ইসলাম। সংসারে আয় রোজগারের কোন লোক না থাকায় ভ্যান হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভ্যান গাড়িটা রেখে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান গাড়িটা সেই জায়গাতে নাই। কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এসময় আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে পাগলপারা হয়ে কান্নাকাটি করতে লাগেন তিনি।

গত এক মাস আগে সমিতির কিস্তি টাকা দিয়ে মোটর ভ্যানটি ক্রয় করেছিলেন বলে জানান নজরুল ইসলাম।  তার সংসার এই মোটর ভ্যান এর উপর নির্ভরশীল। নজরুল ইসলামের তিনটি মেয়ে সন্তান পুত্র সন্তান নাই। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে।

বিষয়টি দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের নজরে এলে যশোরের নারী উদ্দোক্তা সালমা খাতুন মনিসহ বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে পুরো একমাসের চেষ্টায় ১ এপ্রিল শুক্রবার নজরুল ইসলামকে নতুন একটি ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দেন।

যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার ৫শত টাকা। এসময় নতুন ভ্যান পেয়ে নজরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন ও সাংবাদিক  হোসেন, নিউজ ১০ এর সাংবাদিক সোহেল রানা, নারী উদ্যোক্তা সালমা খাতুন মনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।