মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মৃত্যুর পর মায়ের পাশে কবর পাবার আকাক্সখা -বিসিসি মেয়র

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাবা ও মায়ের জেষ্ঠ সন্তান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কাল রাতে আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সবকিছু কাটিয়ে আজও আমার পরিবার মানুষের সেবা করে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও আশা করছি মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিবে।

নগরীর শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সন্ধারাতে ‘আগামী’ নামের এক সংস্কৃৃতিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরও বলেন, আমার মা শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান-আরা বেগম গান প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাকে বরিশালের সাংস্কৃতিক অঙ্গণে সবাইকে নিজে থেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এটাই আমার বড় পাওয়া। আমার জীবনে এখন একটাই চাওয়া আমার মৃত্যুর পর কবরটা যেন মায়ের কবরের পাশে হয়। কারণ জীবনের শেষ শান্তির ঘুমটা মায়ের পাশে দিতে চাই।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ দুলাল, শুভঙ্কর চক্রবর্তী, পাপিয়া জেসমিন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।