মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

কোয়ান্টামের ধ্যানঘরে স্রষ্টা ও সৃষ্টির ভাবনায় আত্মনিমগ্ন হবে মানুষ – শিক্ষাবিদ ড. এম শমশের আলী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
দেশবরেণ্য শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ, বিজ্ঞানী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আল্লামা ড. এম শমশের আলী বলেছেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের যে ধ্যান ঘরটি আছে, সেখানে আমি আগেও আত্মনিমগ্ন হয়েছিলাম। কিন্তু এবার এসে দেখলাম নতুন ধ্যানঘর নির্মাণের কাজ চলছে এবং চমৎকার স্থাপত্যশৈলী নিয়ে এটি নির্মাণ হচ্ছে। কোলাহল থেকে মুক্ত হয়ে মানুষ এখানে এসে স্রষ্টা ও সৃষ্টির ভাবনায় আত্মনিমগ্ন হবে।
বুধবার (৩০মার্চ) বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্মাণাধীন নতুন ধ্যানঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে। স্রষ্টার সৃষ্টির অপার মহিমাকে উপলব্ধি করে তারা ঐশ্বর্যবান মানুষ হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। পরে তিনি এক বিশেষ মোনাজাতে কোয়ান্টামের প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারীর এই উদ্যোগের সাফল্য কামনা করেন। শেষে ধ্যানঘর নির্মাণ কাজের ইট বহনসহ এটি নির্মাণের জন্য ১ লক্ষ টাকা অনুদানও প্রদান করেন ড. এম শমশের আলী। এ সময় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ ও কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, ১৯৯৯ সালে দুর্গম পাহাড়ি এলাকায় কোয়ান্টামের উদ্যোগে নির্মিত হয় প্রথম ধ্যানঘর। বর্তমানে নতুন নকশায়, নতুন উপকরণ ও ব্যতিক্রমী স্থাপত্যশৈলীতে কাজ চলছে ধ্যানঘর পুনর্নির্মাণের। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের মানুষ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।