মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
টাংগাইলের নাগরপুরে সবার জন্য শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে সেবামূলক ও শিক্ষা মৃলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দুয়াজানী কলেজ পাড়া শাখার যৌথ আয়োজনে  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক  ডা.এম.এ.মান্নান এর নিজস্ব অর্থায়নে  ‍উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩১ মার্চ ২০২২ খ্রি.সকালে কলেজ পাড়া জামে মসজিদ শিক্ষা কেন্দ্রে- আলহেরা ক্যাডেট মাদ্রাসার চেয়ারম্যান অধ্যাপক এম.এ.সালাম এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা মোছা.তানজিম আক্তার শিমুর পরিচালনায়  ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মো.রবিউল ইসলাম,সাধারণ কেয়ারটেকার মাওলানা ইব্রাহিম, মাওলানা আশরাফ আলী,মডেল কেয়ারটেকার মাওলানা ইউনুস আলী,নাগরপুর মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ আলী আকতার,নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান তাসলিমা আকতার মুন্নী, হাফেজ মাসুম বিল্লাহ,ব্যবসায়ী মো.বাবলু মিয়া প্রমুখ।
 শিক্ষার্থীদের উদ্দেশ্য মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের
 ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান বলেন,শিক্ষা উপকরণ প্রদান ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আমার এই আয়োজন।তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা।তিনি আরও বলেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরন, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।