ঝালকাঠি শহর বিএনপি’র সভাপতি নির্বাচিত হলেন এডভোকেট নাসিমুল হাসান। ৩০ মার্চ ২০২২ বিকালে ঝালকাঠির শহর বিএনপির কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। ছাত্র জীবন থেকেই তিনি দলীয় রাজনীতির সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, নাসিমুল হাসান দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তিনি শহর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন মহল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এর আগে তিনি ঝালকাঠি শহর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেছেন। সর্বজন গ্রহণযোগ্য ঝালকাঠির পূর্ব চাঁদকাঠির স্থায়ী বাসিন্দা সদালাপী এডভোকেট নাসিমুল হাসান শহর বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতা কর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে।
#চলনবিলের আলো / আপন