মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ মার্চ, ২০২২

রাজশাহীতে ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে রিয়াজ হত্যাকান্ডের সাথে জড়িতদের আগামী ০৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১ টায় রাজশাহী প্রেসক্লাব চত্ত্বরে এলাকাবাসী আয়োজিত বিরাট মানববন্ধন হয়।উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা। বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ ও নিহতের বড় বোন বৃষ্টি এবং রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বক্তারা পুলিশি ভূমিকার তীব্র নিন্দা করে বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করায় সন্ত্রাসী, চাঁদাবাজীরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রসী, চাঁদাবাজদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ মানববন্ধনে বিপুল পরিমাণ প্রতিবাদী মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ সোমবার রাত ৯ টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাথ দখল নিয়ে  রিয়াজুল (২৩) নামে এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর ছুরিকাঘাতে খুন হয়।

রিয়াজুল নগরীর নিউমার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকার মধু শেখের ছেলে। ছুরিকাঘাতের পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহত রিয়াজুলের ভাই রিংকু (২০)। তিনিও হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের শিকার হন রিয়াজুল। এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে আটক করেছে। তবে মুল হোতারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাহিরে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।