মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশ ও পৌরসভার যৌথ অভিযান 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
সোমবার (২৮ মার্চ ২০২২) মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলো দখলমুক্ত করতে জেলা পুলিশ ও মৌলভীবাজার সদর পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় ও সদর পৌরসভার মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে শহরের সাইফুর রহমান রোড, কুসুমবাগ পয়েন্ট এলাকা, পশ্চিমবাজার এবং শহরের চৌমোহনা পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
ফুটপাত দখলমুক্ত করন অভিযান সম্পর্কে মাননীয় পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলো ভাসমান হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট মারাত্মক আকার ধারন করেছে। রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বেগ পেতে হচ্ছে। তাই শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অবৈধ পার্কিং  দখলের বিরুদ্ধে জেলা পুলিশ ও মৌলভীবাজার সদর পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মাহফুজ আলম ও সদর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।