মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় কৈশোর কালীন স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় কৈশোর কালীন স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় অরিয়েন্টেশন অব গেইট কিপার এ্যাডোলসেন্ট হেলথ প্রোগ্রাম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তাঁর সভাপতিত্বে আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম, চিকিৎসককসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ডা. আলামিন হোসেন, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান। অংশগ্রহনকারীদের মধ্যে ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সাংবাদিক তপন বসু, ইউপি সদস্য মামুন পাইক, জেসমিন আক্তার, রোজিনা বেগম, সিনিয়র নার্স মৃদুলা কর ও মসজিদের ইমাম রেদওয়ান প্রমুখ।

সভায় কৈশোর, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, কৈশোরকালীন অপুষ্টি, বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, কিশোরীদের গর্ভরোধে পরিবার পরিকল্পনা গ্রহনে করণীয় বিষয়ে মাঠ পর্যায়ে কিছু শুপারিশমালা উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।