মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরে স্কুলছাত্রী আশামনির আত্মহত্যা, সেই তামিমের সহযোগী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রী আশামনি আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার হওয়া তামিম আহমেদ স্বপনকে সহযোগিতা করার অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরবসন্ত এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন যে- তামিম আহমেদ স্বপন ওই স্কুলছাত্রীকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। আয়েশা বেগমকে সকালে চরবসন্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম  ময়নুল ইসলাম আয়েশা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেলে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ১০ মার্চ সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। আত্মহত্যার আগে দুটি চিরকুটে ওই শিক্ষার্থী লেখে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা (তামিম আহমেদ স্বপন) আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা-বাবা-মা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।