মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ মার্চ, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মাঠ পর্যায়ে সম্মেলনের মাধ্যমে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহ্বায়ক সাইফু ইসলাম এর নেত্রীতে তৃণমূল পর্যায়ে প্রতেক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি এবং আশুলিয়ার ৫ টি ইউনিয়ন কমিটি গঠন করেন।

উক্ত সকল কমিটি গঠন শেষে আজ সোমবার ২৮ মার্চ ২০২২ ইং বিকেল ৩ ঘটিকায় আশুলিয়া বাইপাইল বি এন সি সি একাডেমি প্রাঙ্গণে। আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সম্মেলনে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন কে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে যুক্ত ছিলেন ওবায়দুল কাদের এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়,ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, মির্জা আর্জম এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ডঃ আব্দুস সোবাহান গোলাম এমপি প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, মেহের আফরোজ চুমকি এমপি মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,শামসুর নাহার চাপা শিক্ষা ও মানবসম্পদ বাংলাদেশ আওয়ামী লীগ।
উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির সহসভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ, হাজী মোঃ আব্দুল গনি সভাপতি সাভার পৌর আওয়ামী লীগ, মোঃ আশরাফ হোসেন চৌধুরী মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ, মঞ্জুরুল আলম রাজীব সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা সাধারণ সম্পাদক সভার পৌর আওয়ামী লীগ, মোঃ কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগ, মোঃ শাহাব উদ্দিন মাদবর চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ্ব সৈয়দ আহম্মেদ মাস্টার চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ পারভেজ দেওয়ান চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন, সঞ্চলনায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ধামসোনা ইউনিয়ন পরিষদ।
উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন

এসময় সাভার উপজেলা আঃলীগ নেতা কর্মীরা সহ আশুলিয়ার আঃলীগ সহ আঃলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ বিশাল বিশাল মিছিলে উক্ত সম্মেলনে উপস্থিত হয়।

এর আগে থেকে ব্যনার ফেষ্টুনে ছেয়ে যায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের দুই পাশ সহ উক্ত এলাকা।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেত্রী বৃন্দ ও সাভার উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সিনিয়র নেত্রী বৃন্দ প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা ও অভিনন্দন সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।