মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় নানা কর্মসূচিতে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
বরিশালের বানারীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার নরেরকাঠি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু  হয়। এরপর সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তৃতা করেন উপজেলা অওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু প্রমুখ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।