মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মৃত্যু ঝুঁকিতে শিশু বায়জিদ,অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
দুই সন্তানের জনক আঃ মোতালেব সে ক্ষুদ্র চা বিক্রেতা।তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির নয়নপুর গ্রামে।
 নিজের জমাজমি বলতে কিছু নেই  বাড়ির ভিটেতে  মাত্র চার শতক জমি। স্ত্রী সন্তানদের নিয়ে চা দোকানের উপর নির্ভর করে  কোনমতে কেটে যাচ্ছিল সংসার।
তারেই দ্বিতীয় পুত্র বায়জিদ (৩) তাকে নিয়ে দরিদ্র পরিবারটি পড়ছে চরম সংকটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বায়জিদের জন্মের সাত দিনের মাথায় হঠাৎই প্রচন্ড শ্বাসকষ্ট সহ নানান শারিরীক জটিলতা দেখা দেয়।
তখন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষার পর  শিশু বায়জিদের হার্টে তিনটি ছিদ্র ধরা পড়ে।
এর থেকে চিকিৎসকের পরামর্শ মতে বিভিন্ন ধরনের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন দরিদ্র মোতালেব। তিন বছরে প্রায় তিন লাখ টাকা বায়জিদের চিকিৎসার জন্য ব্যায় করেছে দরিদ্র চা বিক্রেতা বাবা।এরপরও সুস্থ হয়ে উঠেনি শিশু বায়জিদ। এখনো প্রায়শই  শ্বাসকষ্ট সহ নানান শারিরীক জটিলতা দেয় তার।
সর্বশেষ বায়জিদ জাতীয়  হার্ট ফাউন্ডেশনের  চিকিৎসক ডাঃ নুরুল নাহার ফাতেমার তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার বাবা আঃ মোতালেব।
আঃ মোতালেব আরও জানায়, অভাব অনটনের সংসারে,আমি আর পেরে উঠছি না। তিন বছরে প্রায় তিন লাখ টাকা খরচা করেছি তাও বিভিন্ন ব্যাক্তির দান অনুদান, দার দেনা করে। ডাঃ সর্বশেষ জানিয়েছেন তার অপারেশন ছাড়া অন্য কোন চিকিৎসায় তাকে পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব নয়।
তার অপারেশন করতে গেলে আরও অন্তত তিন লাখ টাকার প্রয়োজন। এত টাকা সংগ্রহ করা আমার পক্ষে মোটেও সম্ভবপর হচ্ছে না। ছেলেটি আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাই আমি প্রশাসন, জনপ্রতিনিধি,  সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি আমার ছেলের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়ান।
এবিষয়ে নান্দাইল সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী জানান,যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে কিছুটা হলেও   সহযোগিতা করা সম্ভব হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।