মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে টিসিবি’র পণ্য বিতরণে জনসাধারণের মাঝে খুশির আমেজ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রায় ২৫০ পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। শুক্রবার (২৫ মার্চ) দুয়াজানি ৩ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত¡াবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেছে।
টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করছি। পর্যায়ক্রমে নাগরপুরের সকল ওয়ার্ডে এই পণ্য বিতরণ করা হবে।
এদিকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দরা।
উল্লেখ্য, নাগরপুর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় ১৬ হাজার ৪২৯ পরিবার দুই ধাপে ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ পাবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।