মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে থানা চত্বরে এর আয়োজন করা হয়। মটর সাইকেলের লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ব্যবহারের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। থানার সেকেন্ড অফিসার এসআই দীপেন্দ্র নাথ সিংহের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আটোয়ারী থানার বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা , মক্তিযোদ্ধা,উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।