মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

“স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ:বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা ও স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে (২৪ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোছাঃ সায়লা সাইদ তন্বী , উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ .কে .এম মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ ।

এদিকে দিনব্যাপী কর্মসুচি অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন, হে বন্ধু বঙ্গবন্ধু শীর্ষক চিত্রায়ন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরন বিষয়ক তথ্য চিত্র প্রর্দশন, উন্নয়ন বিষয়ক ডকুড্রামা, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার গানটির মাধ্যমে প্রধানমন্ত্রীর জীবনলেখ্য চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।