মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মানব কল্যাণ পরিষদের উপজেলা প্রসপেক্ট প্রকল্প অফিসের সভা কক্ষে মিডিয়া ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইন এর অভিজ্ঞতা বিনিময় সভায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ রহমত আলীর সঞ্চালনায় এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা সমুহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, সদস্য সেলিম মোর্শেদ মানিক, হাবিবুল হক মুক্তা, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, সদস্য নজরুল ইসলাম দুলাল প্রমুখ। সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ অংশ নেন। আটোয়ারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তাগণ বলেন যে, করোনা এখনো শেষ হয়নি। যে কোন সময়ে ভিন্নরুপে এটির প্রকটতা বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমুলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।