মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পদ্মা সেতু উদ্বোধনের পর বাণিজ্যিক গুরুত্ব আরো বৃদ্ধি পাবে – ভারতীয় হাই কমিশনার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। তাই পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথমেই বরিশালের বাণিজ্যিক গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, কবি জীবনানন্দ দাশ, শের ই বাংলা একে ফজলুল হকসহ গুনীজনদের পূণ্যভূমি বরিশালে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবার খুব অল্প সময়ের জন্য আসলেও খুব শীঘ্রই আমি সময় নিয়ে বরিশালে আসবো। এখানে নৌ, সড়ক এবং আকাশপথে সারাদেশের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক অপুর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।