নওগাঁ জেলা সেরা হয়েছে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়াও এ স্বাস্থ্য কমপ্লেক্সটি সারা দেশের মধ্যে ২০ স্থান অর্জন করেছে। গত ফেব্রুয়ারী- ২০২২ এর জরিপে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামসুল আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মানবসেবা ব্যবস্থাপনা বিভাগের জরিপ অনুযায়ী সারা দেশের মধ্যে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স ২০ তম এবং নওগাঁ জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে চিকিৎসাসেবার গুণগত মান ভাল হওয়ায় এ অর্জন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
#চলনবিলের আলো / আপন