মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর বোন ও প্রধানমন্ত্রীর ফুফু আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নানী, বরিশালের নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ব্যবসায়ি শীর্ষ সংগঠন এফবিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগ অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র দাদী আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে কোরান খতম, বাদ যোহর জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদ ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনার সাথ দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন সেরাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলতাফ হোসেন। দোয়া-মিলাদ শেষে এতিম ও অতিথীদের খাবার পরিবেশন করা হয়।

দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

একই দিন বাদ যোহর মরহুমার রুহের মাগফিরাত কামনায় বরিশাল ক্লাবে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মিলাদে মরহুমার ছেলে আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ বিভিন্ন সংসদ সদস্যগন, বিভাগীয় ও জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাগন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যানগন, পৌর মেয়রগন ও মরহুমার পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।