মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২

আইপিসহ নানান জটিলতায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারো বেনাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজের।

গত তিন দিনে ভারত থেকে ১০৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে রবিবার (২০ মার্চ) ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার (২১ মার্চ) ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার (২২ মার্চ) ৬৪ টন ৪০০ কেজি। বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস হয়ে আমদানিকারকের আড়তে চলে গেছে।

দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশী পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে স্থানীয় বাজারে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

পেঁয়াজ আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, পেঁয়াজের প্রকারভেদে প্রতি মেট্রিক টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। কাস্টমসে ১০ শতাংশ শুল্ককর পরিশোধ প্রতিকেজি পেঁয়াজের ডিউটি প্রদান করতে হচ্ছে ২ টাকা ৭৫ পয়সা। নাসিকের পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা ও হাসখালী পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায়।

পেঁয়াজ আমদানিকারক মেসার্স গাজী এন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানির শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে পূর্বের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন।

পাইকারি পেঁয়াজ ক্রেতা মুজিবর রহমান জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমে আসবে।

সাধারণ ক্রেতা জাবির বলেন, দুই দিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২ থেকে ৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৮ টাকায় দাঁড়িয়েছে।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে ১০৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।