মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় পার্টির দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২

ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা সভাপতি মো: আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিম, সহসভাপতি মো: মাহবুবুর রহমান, সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা মো: বজলুর রহমান, জেলা সহসভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, প্রচার সম্পাদক মো: রিয়াজুল ইসলাম ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রন এবং সামনে রোজায় যাতে মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক থাকে সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।