মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

হ্যালো ঝালকাঠি’র মোড়ক উম্মোচন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২

ঝালকাঠি জেলার গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের টেলিফোন ও মোবাইল নম্বর নিয়ে প্রকাশ করা হলো ফোন গাইড “হ্যালো ঝালকাঠি” টেলিভিশন সাংবাদিক সমিতি ঝালকাঠির এটি দ্বিতীয় প্রকাশনা। বুধবার বেলা ১২টায় “হ্যালো ঝালকাঠি” নামক গাইডটির অনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সূগন্ধা সভাকক্ষে বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন মমূলক কাজ মিডিয়ায় তুলে ধরতে হবে। পাশাপাশি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কর্পোরেশন (টিসিবি) সহ সরকার জন স্বার্থে যে কাজগুলো করছে সেগুলোও তদারকি করার কথা বলেন, যাতে কোনো অসাধু মহল সরকারের মুল কার্যক্রমে কোনো দূূর্নিতী সৃষ্টি করতে না পারে। “হ্যালোঝালকাঠি” নামের এই বইটি সকল শ্রেনীর মানুষের কল্যাণে কাজে আসবে। প্রধানঅতিথি কর্তৃক বইয়ের উদ্ধোধন ঘোষনার পরেই আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেছেন অনুষ্ঠানের বিশেষঅতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক সমিতির কর্মকর্তা, সদস্য শুভাকাক্সিখসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সমিতির সাধারণ সম্পাদকশফিউলআজম টুটুল। “হ্যালোঝালকাঠি” নামক গাইডটিতে ঝালকাঠি জেলার দু’টি পৌরসভা, চার’টি উপজেলা এবং ৩২টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের মোবাইল ফোন নম্বর রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।