মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

হুমকির মুখে বীরশ্রেষ্ঠ সেতুর নামফলক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি মহাসড়কের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি হুমকির মুখে পরেছে। যেকোন সময় ভেঙ্গে পরতে পারে এ ফলকটি।

সরেজমিনে দেখা গেছে, সেতুর নামফলকটি ঘিরে চলছে অবৈধ ইট ও বালুর ব্যাবসা। যেকারণে বালু ফেলে তা কেটে নেওয়ার কারণেই ফলকটি হুমকির মুখে পরেছে। স্থানীয়রা জানিয়েছেন, দেহেরগতি এলাকার আব্দুল হাইয়ের ছেলে বালু ব্যবসায়ী কবির হোসেন সরকারী জমি দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা করছেন। তিনি (কবির) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি দখল করে রেখেছেন।

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, গত বছর একটি ট্রাকের ধাক্কায় নামকরনের ফলকটি ভেঙ্গে যায়। তারপর আবার ঠিক করা হয়। এখন আবার বালুর ট্রাক প্রতিদিনই আসা যাওয়া করার কারনে এবং শ্রমিকরা গভীর করে বালু কেটে নেওয়ার ফলে সেতুর নামকরন ফলকটি যেকোন সময় ভেঙ্গে পরার আশংকা রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রতন শরীফ জানান, বীরশ্রেষ্ঠর নামের সেতুর নামফলকের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা করতে পারবেনা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর নামফলক রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।