বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার উদ্বোধনের পর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম ক্যাম্প পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
তিনি আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চক্ষু সেবা ক্যাম্প ও উপজেলা হাসপাতালে ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ন্যশনাল আই কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম , গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস প্রমূখ।
এর আগে মঙ্গলবার সকালে আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম এর উদ্বোধন করেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
#চলনবিলের আলো / আপন