টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের সন্তান বীরমুক্তিযোদ্ধা,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, সহবতপুর ইউপি সাবেক চেয়ারম্যান, সাবেক পিপি ও ভিপি এ্যাডভোকেট মুলতান উদ্দিন মংগলবার(২২মার্চ)বিকেলে দীর্ঘ দিন চিকিৎসারত অবস্থায় বার্ধক্য জনিত কারণে টাংগাইলে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার বেলা ১১ঘটিকায় নিজ গ্রামের কোকাদাইর ফুটবল খেলার মাঠে জানাযা শেষে কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অর্নার দিয়ে সামাজিক কবর স্হানে দাফন সম্পন্ন করা হবে।
এই বর্ষীয়ান রাজনীতিবিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্ববৃন্দ।
বর্ষীয়ান রাজনীতিবিদ চলে যাওয়ায় নাগরপুর তথা টাঙ্গাইলবাসী হারালো একজন অভিভাবক ও দল হারালো একজন নিবেদিত কর্মী।তিনি স্ত্রী,সন্তান সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
#চলনবিলের আলো / আপন