মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক ড. মাসুদর রহমান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২
টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে সভাপতি পদে প্রফেসর ড. এ,এস,এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে সহ-সভাপতি পদে মোঃ আশরাফুল আলম, নির্বাহী সদস্য পদে প্রতুল দীপ্ত সমাদ্দার, মোঃ খাইরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মুজিব, ড. আশেকুল ইসলাম, ও মুহাম্মদ জসীম উদ্দিনসহ মোট ৮জন  নির্বাচিত হয়েছেন।
‘বঙ্গবন্ধু পরিষদ’ মনোনীত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক শিক্ষক প্যানেল ‘নীলদল’ থেকে কোষাধ্যক্ষ পদে ড. মোঃ নাজমুস সাদেকীন, যুগ্ম-সম্পাদক পদে ড. মোঃ রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে ড. মোঃ আবীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মোঃ আহসান হাবীব, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বৃষ্টি চক্রবর্তী ও নির্বাহী সদস্য পদে ড. আশরাফ হোসাইন তালুকদারসহ মোট ৭জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৩ ও ভোট প্রদান করা হয়েছে ১৮১ টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. রোকেয়া বেগম এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. কে.এম কাদেরী কিবরিয়া ও মোছাঃ নুরজাহান খাতুন।
মংগলবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩ টি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।