মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পোকখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর – চৌফলদন্ডী সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে নিরাপদ সড়কের দাবীতে ২১শে মার্চ সোমবার সকাল ১০ টায় পোকখালী মুসলিম বাজার চৌফলদন্ডী ও আবুল ফজল পাড়া সংলগ্ন তিনরাস্তার মোড়ে মানববন্ধন করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন ও পোকখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল ও মক্কা বঙ্গবন্ধু পরিষদ ফাউন্ডেশনের সভাপতি হাবিবউল্লাহ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ এম রেজাউল করিম টিপু, আবুল ফজল পাড়া জুমা মসজিদ কমিটির সভাপতি রশিদ আহমদ। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন কাদের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গণি (ইলি)।
এসময় বক্তরা বলেন, প্রতিনিয়ত লবণ বোঝায় ট্রাক যাতায়তের ফলে সড়কে লবনের পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়াতে দূর্ঘটনার ঘটছে। ব্যবসায়ীরা যদি একটু সচেতন হয়ে প্রয়োজনে লবণের পানি না পড়ে  ট্রাকে পলিথিন ব্যবহার করা। চালকের বেপরোয়া যান চলাচলের কারনে সড়কে দুর্ঘটনা ঘটে। লবণ বোঝায় করে দ্রুত যান চলাচলের কারণে  দুর্ঘটনা ঘটায়। শুধু দুর্ঘটনা নয়, তারা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,পোকখালী মাদ্রাসা, ইছাখালী মাদ্রাসা,আইডিয়াল কেজি স্কুল,পাবলিক স্কুল,মধ্যম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাফেজ খানা, নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ার পরিবেশ নষ্ট করে চলেছে। সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিবাবক।  উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি, রাহামতুল্লাহ,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, মসজিদ কমিটির সহ সভাপতি মোক্তার আহমেদ,আব্দুল আলিমসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। সার্বিক সহযোগিতায় মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, অর্থ সম্পাদক সাঈদি, মারওয়ান ঈমন, রিদুয়ান, কলিম উল্লাহ,রাশেল,গফুর,মিজানসহ সকল স্হানীয় এলাকাবাসী।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।