মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে হতদরিদ্রদের মাঝে রমজান উপলক্ষ্যে আগাম খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ মার্চ, ২০২২

সারা দেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিময় পরিস্থিতি মোকাবেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে আগাম বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গত ২০১৯ সালে নওগাঁর রাণীনগর উপজেলা সদরের লোহাচ‚ড়া গ্রামের চার জন উদয়ীমান ব্যক্তি নিজ উদ্যোগে গঠন করেছিল স্বেচ্ছায় সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘মানুষ মানুষের জন্য’। এই সংগঠনের উদ্যোগে প্রতি বছরই চলমান বিভিন্ন সংকটে হতদরিদ্রদের সহযোগিতা প্রদান করে আসছে বলে সংগঠন সূত্রে জানা যায়। এ সংগঠনের মূল উদ্যোক্তা ও পরিচালক চারজন হলেন, জুনায়েদ রহমান চন্দন, মো: মিজানুর রহমান, এসএম সাদেকুর রাজ্জাক (কচি), কে.এম. আশরাফুল আলম (অনতু)।

সে ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলা সদরের লোহাচ‚ড়া গ্রামের হাটখলা চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ’র সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী। এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন আকন্দ’র পক্ষে এসআই নাজমুল, সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা ডালিম, ফিরোজ আহমেদ, খন্দকার নূরুল হক, খন্দকার রুহুল আমিন, আলহাজ্ব নাসির উদ্দিন, প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, সয়াবিন তেল, চাল, ডাল, ছোলা বুট, খেঁজুর, চিনি ও মুড়ি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।