মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২

ঝালকাঠিতে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ২০ মার্চ রোববার সকালে জেলা শহরের পূর্ব চাঁদকাঠিতে ২ নং ওয়ার্ডের বাগান বাড়িতে আনুষ্ঠানিকভাবে রমজান উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। অসংখ্য নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ পণ্য কিনতে ভিড় করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সুরুজ, সদর উপজেলা চেয়ারম্যান মো: আরিফ খান ও ঝালকাঠি পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো: মনির হোসেনসহ প্রশাসনের কর্মকতারাও এসময় উপস্থিত ছিলেন। জেলায় মোট ৫৪ হাজার পরিবার টিসিবির এ সুবিধা পাবেন।
সামান্য কমদামে পন্য পাওয়ার জন্যে দীর্ঘলাইনে দাড়িয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করে টিসিবির পন্য সংগ্রহ করতে দেখা যায় বিভিন্ন বয়সী মানুষদের।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।