মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাঃ আবুল খায়েরের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগের তদন্ত শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাঃ আবুল খায়ের রাসেলের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগের তদন্ত শুরু করেছে ঝালকাঠি সিভিল সার্জন কর্তৃক গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি। ২০ মার্চ রবিবার সকাল ৯টায় তদন্ত কমিটির সভাপতি ও ঝালকাঠি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন) ডাঃ মোঃ আবুয়াল হাসান সরেজমিনে তদন্তকার্য পরিচালনা করেন। ঝালকাঠি জেলার জনৈক মো: বশির আলম খলিফা, পিতা: মো: আবু তাহের খলিফা, ১২, কোর্ট ঝালকাঠি পৌরসভা ঝালকাঠি কর্তৃক টিএইচএ ডাঃ আবুল খায়েরের বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেয়াসহ একাধিক দূর্ণীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করে ঝালকাঠি সিভিল সার্জন বরাবর একখানা অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে গত ১৫/০৩/২০২২ তারিখ ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় হতে তদন্ত কমিটির সভাপতি ডাঃ মোঃ আবুয়াল হাসান তদন্ত বোর্ডের সামনে হাজির হওয়ার জন্যে নোটিশ জারি করেন। যার স্মারক নং উঃজেঃস্বাঃ/সদর/ঝাল/২০২২/ তারিখ: ১৫/০৩/২০২২ইং।ওই নোটিশে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরির্কপনা কর্মকর্তা ও অভিযোগকারী বশির আলম খলিফাকে ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রয়োজনীয় প্রমানাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয় ডাঃ টিএইচএ ডাঃ আবুল খায়ের মুঠোফোনে জানান, জনৈক বশির আলম সাহেব রাজাপুর হাসপাতালের সামগ্রীক বিষয় তথা আমাকে নিয়ে সিভিল সার্জনের কাছে অভিযোগ করেছেন, তদন্তকারী কর্মকর্তার কাছে আমি আমার বক্তব্য ও প্রয়োজনীয় প্রমানাদি পেশ করেছি এবং বশির আলম সাহেব তার বক্তব্য তিনি পেশ করেছেন। তদন্ত কমিটি তাদের মত করে তারা কাজ করছে।”

এ বষিয়ে বশির আলম খলিফা জানান, “আমি তদন্তকারী কর্মকর্তার সম্মুখে যথাসময়ে উপস্থিত থেকে আমার স্বপক্ষে বক্তব্য পেশ করেছি। তারাও আমার কাছে যা জিজ্ঞেস করেছেন আমি তার উত্তর দিয়েছি।”

তদন্ত কমিটির সভাপতি ও ঝালকাঠি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন) ডাঃ মোঃ আবুয়াল হাসান মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে তদন্ত কাজ শুরু হয়েছে। উভয় পক্ষ হাজির হয়েছে এবং তাদের বক্তব্য পেশ করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।