মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়রকে শুভেচ্ছা স্মারক তুলেন দেন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা একত্রিত হন। এটি ছাত্রলীগের নেতাকর্মীদের আনন্দের দিন। সবাই একত্রিত হলে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের কথা আসবেই, জাতীয় চার নেতার কথা আসবেই, মহান মুক্তি সংগ্রামের কথা আসবেই, কারণ ছাত্রলীগের সূচনা তো সেখান থেকেই। এছাড়াও নিজেদের রাজনৈতিকভাবে কিছুটা পরিশীলিত করার একটা সুযোগও তৈরি হয় এই মিলনমেলায়। প্রবীনদের সাথে নবীনদের দেখা হওয়া প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়।

মিলনমেলার অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাডভোকেট মতিউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক জেডু সরকার, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হাসান রুবন, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল আলম, সাবেক সহ-সভাপতি আক্কাস আলী সহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।