বান্দরবানের লামা বন বিভাগের উদ্যোগে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ মার্চ ২০২২ইং) সন্ধ্যায় মধুরঝিরিস্থ কার্যালয় প্রাঙ্গণে বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আরিফুল হক বেলাল বিভগীয় বন কর্মকর্তা লামা সার্কেল।
এতে সম্মানিত অতিথি ছিলেন লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন। খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন সহকারী বন সংরক্ষণ লামার সভাপতিত্বে
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা,বরণীয় নবাগত অতিথি আতিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা লামা সদর।
বিশেষ অতিথি ছিলেন তৈন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান চৌধুরী, বিদায়ী বিট কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, বরণীয় বিট কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।সেখানে বক্তব্য রাখেন মাষ্টার আব্দুর শুক্কুর,কাজী গোলাম সরোয়ার, আবদুল হান্নান,মোঃ হারুন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লামার সকল কাঠ ব্যবসায়ী, লামা রেঞ্জেের সকল কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
#চলনবিলের আলো / আপন