মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ১৫ হাজারের অধিক মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ মার্চ, ২০২২

নওগাঁর সাপাহারে নিম্ন আয়ের মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য। রোববার (২০ মার্চ) সকালে ২ টি ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করা হবে। উপজেলার ২০ টি পয়েন্টে ওই বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন রমজান উপলক্ষে দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। এরই অংশ হিসেবে ২০ টি ডিলারের মাধ্যমে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২০ টি পয়েন্টে মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ ওই পণ্য কিনতে পারবেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫৫ টাকা কেজি হিসাবে ২ কেজি চিনি, ৬৫ টাকা হিসাবে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার হিসাবে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন কার্ডধারী প্রত্যেক উপকারভোগী। আর রমজান মাসের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে ওই পণ্যর সঙ্গে ৩০ টাকা কেজি হিসাবে ২ কেজি পিঁয়াজ, ৫০ টাকা কেজি হিসাবে ২ কেজি ছোলা ও ৮০ টাকা কেজি হিসাবে ২ কেজি খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা। এসময় এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকারভোগীদের ওই পণ্য কিনতে ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়েছে। টিসিবির ওই পণ্য সুষ্ঠুভাবে বিক্রির জন্য ইউনিয়ন পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাতিজা আক্তার, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।