মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ধানের চারা রোপণ প্রশাসন নীরব

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা ১’শ ৪৪ ধারা অমান্য করে  জমিতে ধানের চারা রোপণ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকটি পরিবারের বিরুদ্ধে।
গত শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ভেবরা,জয়কুর,কেউটগাঁও মৌজার ৫’শ ৭৯ নং খতিয়ানের ৯টি দাগের জমিতে এই ধান রোপণ করার ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯নং সেনগাঁও ইউনিয়নের বাসন্ডি গ্রামের আব্দুল হামিদ ও শামশুল হক নামে দুই প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে প্রায় ৩০ জন ভাড়াটিয়া ব্যক্তি লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সেই জমিগুলো দখলের উদ্দেশ্যে ধান রোপণ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই জমিটি নিয়ে গত মাসের ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভেভরা গ্রামের ইউনুস আলী নামে এক ব্যক্তি। এই মামলার পরিপ্রেক্ষিতে ১৫ফেব্রুয়ারি আদালত সেই জমিতে ১’শ ৪৪ ধারা জারি করে। কিন্তু সেই আদালতের আদেশ অমান্য করে শামশুল ও হামিদ গংরা এমন বেআইনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মামলার বাদী ইউনুস আলী বলেন,আমরা বৃটিশ ও ফোরটি সিক্স রেকর্ড অনুযায়ী প্রায় ৩ একর জমির মালিক। কিন্তু সেই জমিগুলো নিজেই দাবি করে প্রতিনিয়ত তারা গেঞ্জাম সৃষ্টি করছে। আমরা তাদের কাছে অনেক নির্যাতিত হচ্ছি। আমরা প্রশাসনের কাছে  এই নির্যাতন কারীদের বিচার দাবী করছি।
এ বিষয়ে অভিযুক্ত শামশুল ও হামিদ বলেন, আমরা আমাদের জমিতে ধান লাগাচ্ছি। আমরা দলিল সূত্রে এই জমির মালিক। তাই ধান লাগাচ্ছি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আদালতের আগামী তারিখ পর্যন্ত দেখেন তারপর আমি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।