মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পবিত্র শবে বরাত উপলক্ষে রকি কুমার ঘোষ আয়োজিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ মার্চ, ২০২২

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের নিজ কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে প্রত্যক হুজুরদের মাঝে পবিত্র জায়নামাজ ও টুপি প্রদান করা হয় ।

গতকাল ১৮ মার্চ বাদ এশা কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও কোরআন তেলওয়াত পরিচালনা করেন দরগা মাদ্রাসা শিক্ষক আব্দুল কাইয়ুম ও ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা শরিফুল ইসলাম। এছাড়াও সে সময় মাদ্রাসার ছাত্ররাও উপস্থিত ছিলেন।
রকি কুমার ঘোষের এমন আয়োজনকে অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করছেন সুধী সমাজ। সাধুবাদ জানিয়ে অনেকে বলছেন অন্য ধর্মাবলম্বী হওয়া শর্তেও তিনি মুসলমান ধর্মকে যে সম্মান প্রদর্শন করেছেন তা সত্যি প্রসংশার দাবিদার। তিনি যেন অসাম্প্রদায়িকতার একজন জ্বলজ্যান্ত উদাহরণ।

কথা বললে সাবেক এই ছাত্র নেতা বলেন, আমার কাছে সকল ধর্মই সমান। সকল ধর্মই সম্মানের। আমি প্রতিটি ধর্মের মানুষকে ভালবাসি। ধর্ম যার যার উৎসব সবার এই মতে বিশ্বাস করি। তাই আজ এই পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে ভাল লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পবিত্র শবে বরাতের এই রকম আয়োজনের ধারাবাহিকতা প্রতি বছর ধরে রাখতে পারি বলেও জানান তিনি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সহ-সভাপতি মিলন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিদুৎ, উপ-প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা মুক্তাদির আলী মাসুদ, জয় সরকার, শহিদুল ইসলাম রিপন, শাকিল, বাপন, রাব্বুল, সাইম প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।