টাংগাইলের নাগরপুরে সারাদেশের ন্যায় পালিত হল পবিত্র শবে বরাত। মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাতের রাত্রি ।এ রাতে ভাগ্য রজনীতে আল্লাহর নৈকট্যলাভের আশায় মসজিদে মসজিদে ইবাদতে শরিক হয়েছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা।
১৮ই (মার্চ) মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী ছিল পবিত্র শবে বরাত।ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে নাগরপুরের সকল মসজিদ ও মাদ্রাসায় মুসলিমরা বিশেষ মুনাজাত ও দোয়ায় শরিফ হয়েছিলেন।
এছাড়াও প্রায় প্রতিটি মুসলিম ঘরে নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ শুক্রবার নফল রোজাও পালন করেছেন এবং আজও অনেকেই রোজা রাখবেন।
আরবি মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী ও ‘লাইলাতুল বরাত’ বলা হয়।এ রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
#চলনবিলের আলো / আপন