মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ভর্তুকি মূল্যে ১৩০১৩ পরিবার পাবে টিসিবির পণ্য

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য ভাবে গোপালপুর উপজেলার ১৩০১৩টি পরিবার।
আগামী ২০ মার্চ থেকে উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রয় করা হবে।
উপজেলার মোট তিনটি প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে। উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে সভা করে তালিকা প্রস্তুত করেছে। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী উপজেলার ১৩ হাজার ১৩টি পরিবার পাবেন টিসিবির পণ্য। তালিকাভুক্ত প্রতিটি পরিবার নির্ধারিত ডিলারের কাছে ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল পাবেন।
টিসিবির পণ্য বিক্রি করতে উপজেলা সহকারী (ভূমি) সাদিয়া ইসলাম সীমাকে প্রধান করে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (কর্মকর্তা) মো. পারভেজ মল্লিক বলেন, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগ নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে টিসিবির ডিলার নিয়োগ করা হয়েছে। তদারকি টিম গঠন করে সঠিক মাপে প্যাকেট প্রস্তুত কাজ চলছে। রমজানের মাস উপলক্ষে দুই ধাপে এসব পণ্য বিতরণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।