মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রুপনগর থানা ছাত্রলীগের সভাপতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু এর উদ্যোগে রুপনগর থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও পথ শিশুদের সাথে নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে রুপনগর থানার মিল্কভিটা মোরে পথ শিশু ও ছাত্রলীগ পরিবার সাথে নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রুপনগর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু বলেন, বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যাঁর জন্ম না হলে আমরা পেতাম না আজকের এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি চেতনা যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই ধারণ করে।

১৯২০ সালের আজকের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই স্বপ্ন দেখিয়েছিলেন আজকের এই স্বাধীন বাংলাদেশের। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশের সর্বোচ্চ উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছেন। রুপনগর থানা ছাত্রলীগ সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে থাকবে

এসময় উপস্থিত ছিলেন, রুপনগর থানা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।